সৃষ্টিকর্তার ভয়ই সঠিক পথের দিশারী

 


সৃষ্টিকর্তার ভয়ই সঠিক পথের দিশারী



  একদিন এক জ্ঞানী ডাক্তার এক গ্রামে রোগী দেখতে গেলেন। একজন মুমূর্ষু লোক হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসছিলেন এমন সময় লোকটি ডাক্তারের হাত ধরলো- 


  “ডাক্তার, আমি মৃত্যুকে ভয় পাই। মৃত্যুর পর কি আছে তুমি জানো?” 


  “আমি আসলে জানি না ডাক্তারটি জবাব দিল।“ 


 লোকটি বললো,”-তুমি জানো না? তুমি কি ধর্ম মানো না?” 


 ডাক্তার চুপ করে রইলো। এরপর সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দরজার ওপাশ থেকে ডাক্তারের পোষা বিদেশী জাতের সাদা লোমের কুকুরটা লাফ দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো। এসেই আনন্দে তার লেজ নাড়াতে লাগলো। জিভও বের করে ডাক্তারের পা চাটতে লাগল। এবার ডাক্তার তার রোগীর দিকে তাকালো। বললেন-


 তুমি কি আমার পোষা কুকুরটিকে দেখেছ? সে এই ঘরটিকে এর আগে কখনো দেখেনি। সে জানতোও না ভেতরে কি আছে। সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে। তাই আমি দরজা খোলার সাথে সাথে সে ভেতরে ছুটে আসে, নির্ভয়ে । মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব কম জানি, কিন্তু আমি একটা ব্যাপার জানি। আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছেন এবং সেটাই আমার জন্য যথেষ্ট ।



Post a Comment

0 Comments